নওগাঁ জেলা স্কুল ১৯১৭ খ্রিস্টাব্দে নওগাঁতে প্রতিষ্ঠিত হয় করোনেশন মধ্য ইংরেজি স্কুল। ১৯১১ খ্রিস্টাব্দে সম্রাট পঞ্চম জর্জের করোনেশন উপলক্ষ্যে নওগাঁয় একটি বিরাট উৎসব হয়। এই উৎসব উপলক্ষ্যে সংগৃহিত অর্থ দ্বারা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সূচনা লগ্নে এটি একটি পাঠশালা ছিল। এই পাঠশালায় পাঠদানে নিঃস্বার্থভাবে কাজ করেছেন জনাব বদর উদ্দীন মিয়া (বোয়ালিয়া) ও জনাব লবন পন্ডিত। উল্লেখ্য যে স্বর্গীয় সুরেন্দ্রনাথ তলাপাত্র করোনেশন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাঁদের বলিষ্ঠ নেতৃত্বে স্কুলটি ১৯৪২ সালে হাই ইংলিশ স্কুলে রূপান্তরিত হয়। এর অনেক পরে ১৯৬১ সালে নওগাঁর তদানীন্তন মহকুমা প্রশাসক জনাব আব্দু রব চৌধুরীর নেতৃত্বে বি.এম.সি কলেজের মাদ্রাসা শাখা প্রথমে প্যারালাল হাই স্কুল এবং পরবর্তীতে নওগাঁ হাই স্কুল নওগাঁ করোনশেন হাই স্কুল এর সঙ্গে যুক্ত হয়ে ইউনাইটেড হাই স্কুল নাম ধারণ করে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটিকে জাতীয় করণ করা হয় এবং নওগাঁ জেলা স্কুল-এ রূপান্তরিত করা হয়। ২৭ এপ্রিল ১৯৮৫ সালে তদকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরসাদ সাহেব নওগাঁ জেলায় আসেন। তাঁর উদেশ্য ছিল নওগাঁ বালিকা বিদ্যালয় সরকারী করণ সহ অন্যান্য স্থাপনার কাজ করবেন। নওগাঁয় অনুষ্ঠিত জনসভা শেষে তদকালীন ইউনাইটেড স্কুলের শিক্ষকদের প্রস্তাবে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরসাদ সাহেব ইউনাইটেড স্কুল দর্শন করেন। সেই সময় তিনি ইউনাইটেড স্কুলকে “নওগাঁ জেলা স্কুল, নামে ঘোষনা দেন। ইউনাইটেড স্কুলের কর্মরত শিক্ষকদের প্রচেষ্ঠায় ইউনাইটেড স্কুল “নওগাঁ জেলা স্কুল,-এ পরিবর্তীত হয়। সুুখ-দুঃখের কুয়াশা কাটিয়ে নওগাঁ শহরের মধ্যস্থলে স্বগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সেই নওগাঁ জেলা স্কুল। আজকের নওগাঁ জেলা স্কুল।
Wednesday, July 17, 2013

Related Posts
Subscribe to:
Post Comments (Atom)

Hamake Naogaon Na Onek School Asea. Sob BoRo Boro School
ReplyDeleteHamake Naogaon E Onek Manus Asa.
DeleteJa Bangladesh A O Nai
Delete